০৫:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে কসমেটিকস ও কাঁচা মরিচ জব্দ
হবিগঞ্জে পৃথক অভিযানে প্রায় ১ কোটি ৪৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকস এবং ৫৬ কেজি ভারতীয় কাঁচা মরিচ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মাধবপুর উপজেলার নোয়াহাটি ও রাজেন্দ্রপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ধানের তুষের ভেতরে লুকানো কসমেটিকস, এবং সিমকার্ড সাপোর্টেড একটি গাড়ি ট্র্যাকিং ডিভাইসও উদ্ধার করা হয়েছে। জব্দকৃত পণ্যগুলো সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়ায় রয়েছে।
Tag :
কসমেটিকস জব্দ কাঁচা মরিচ জব্দ বিজিবি অভিযান ভারতীয় পণ্য মাধবপুর উপজেলা সীমান্ত তল্লাশি হবিগঞ্জ


























