০৫:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুর্বৃত্তের গুলিতে প্রাণ গেল শ্রমিক লীগ নেতার
বাগেরহাটের মোল্লাহাটে দুর্বৃত্তদের গুলিতে সোহাগ শেখ (৪০) নামে উপজেলা কার্যক্রম নিষিদ্ধ সংগঠন শ্রমিক লীগ নেতা নিহত হয়েছেন। শনিবার (১৪ মার্চ) রাত সোয়া ১০টার দিকে মোল্লাহাট পান বাজার সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।
নিহত সোহাগ শেখ মোল্লাহাট সদরের উদয়পুর গ্রামের দাউদ আলী শেখের ছেলে। তিনি উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও টিন/হার্ডওয়ার ব্যবসায়ী ছিলেন। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এক সপ্তাহের ব্যবধানে একই প্রতিষ্ঠানের কর্মচারী ও মালিকের ওপর সশস্ত্র হামলার ঘটনার কারণে এলাকায় আতঙ্ক ও উদ্বেগ তৈরি হয়েছে। পুলিশ ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে অভিযান চালাচ্ছে।





















