০৬:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানকে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে দলের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে বিরোধী দলের উপনেতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

গত ১২ মার্চ জাতীয় সংসদ সচিবালয় এ সংক্রান্ত একটি গেজেট প্রকাশ করে। গেজেট অনুযায়ী, জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি এবং বিরোধীদলীয় নেতা ও উপনেতা (পারিশ্রমিক ও সুযোগ-সুবিধা) আইন, ২০২১-এর বিধি ২(১)(ত) অনুযায়ী তাদের এই স্বীকৃতি দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, কুমিল্লা-১১ আসনের সংসদ সদস্য সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের একই আইনের অধীনে বিরোধী দলের উপনেতা হিসেবে দায়িত্ব পালন করবেন।

ত্রয়োদশ জাতীয় সংসদে সরকারের বিরোধিতাকারী দলগুলোর মধ্যে সদস্যসংখ্যা বেশি হওয়ায় স্পিকার তাদের এই স্বীকৃতি দিয়েছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রায় সাত মাসের মাথায় দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত হয়। পরে অন্তর্বর্তী সরকারের প্রায় দেড় বছর পর ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

ওই নির্বাচনে বিএনপি ২০৯টি আসন, জামায়াতে ইসলামী ৬৮টি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণসংহতি আন্দোলন ও খেলাফত মজলিস একটি করে আসন পায়। এছাড়া সাতটি আসনে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হন।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ০৫:২৭:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
২৩ Time View