০৬:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিরোধী দল অসাংবিধানিকভাবে সংস্কার পরিষদের শপথ নিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বিরোধী দল অসাংবিধানিকভাবে ‘সংস্কার পরিষদ’ শপথ নিয়েছে। তিনি বলেন, রাষ্ট্র আবেগ দিয়ে চলে না, আইন দিয়ে চলে।
সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই সনদ আমরা আইন-কানুন ও সংবিধানের মধ্য দিয়ে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেছেন, কোনো ‘সংস্কার পরিষদ’ এর অধিবেশন আহ্বান করেননি। বর্তমানে জাতীয় সংসদের অধিবেশনে অংশ নেওয়া হচ্ছে। তিনি উল্লেখ করেন, এ পরিষদের সাংবিধানিক বৈধতা নিয়ে আদালতে রুল জারি রয়েছে এবং বিষয়টি বিচার বিভাগের বিবেচনায়।





















