০৬:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আজ বসছে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা
ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ এবং শাওয়াল মাসের চাঁদ দেখার তথ্য পর্যালোচনার জন্য আজ বৃহস্পতিবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৬টায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এ সভা বসবে।
সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। দেশের বিভিন্ন স্থান থেকে পাওয়া চাঁদ দেখার খবর বিশ্লেষণ করা হবে এই বৈঠকে।
দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
চাঁদ দেখার তথ্য সরাসরি জানাতে কয়েকটি নির্দিষ্ট ফোন নম্বর চালু রাখা হয়েছে— ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ এবং ০২-২২৩৩৮৩৩৯৭।
এছাড়া সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা নিজ নিজ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও চাঁদ দেখার সংবাদ পৌঁছে দেওয়া যাবে।





















