০৬:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের নামাজে শীর্ষ নেতারা কোথায় থাকবেন

আসন্ন ঈদুল ফিতরের নামাজ রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে আদায় করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। একই স্থানে মন্ত্রিপরিষদের সদস্য, প্রধান বিচারপতি ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও অংশ নেবেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম।

ঈদের নামাজ শেষে সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান তার সরকারি বাসভবন যমুনায় কূটনীতিক, শিক্ষাবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। এ সময় মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, আলেম-ওলামা, শিল্পী-সাহিত্যিক এবং সরকারি-বেসরকারি কর্মকর্তারাও উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন।

এরপর প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের নিয়ে শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী

দলটির আমির ডা. শফিকুর রহমান ঢাকা-১৫ এলাকায় স্থানীয়দের সঙ্গে ঈদের নামাজ আদায় করবেন এবং পরে শুভেচ্ছা বিনিময় করবেন। দলের কেন্দ্রীয় নেতারা কেউ ঢাকায়, কেউ নিজ নিজ এলাকায় নামাজ পড়বেন।

ঈদের দিন সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকায় অবস্থানরত কূটনীতিকদের সঙ্গে এবং বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত মিন্টো রোডের বাসভবনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।

নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম ও ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের ঢাকায়, অধ্যাপক মুজিবুর রহমান রাজশাহীর গোদাগাড়িতে, মাওলানা শামসুল ইসলাম চট্টগ্রামের সাতকানিয়ায় নামাজ আদায় করবেন।

সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার খুলনার খানজাহান আলী এলাকায়, এটিএম মা’ছুম কুমিল্লার লাকসামে এবং রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঈদের নামাজ পড়বেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ

দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বরিশালের চরমোনাই মাদ্রাসা মসজিদে ঈদের নামাজের ইমামতি করবেন। একই স্থানে সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম নামাজ আদায় করবেন। সকাল ৮টার এই জামাত বরিশালের অন্যতম বড় জামাত হিসেবে পরিচিত।

মহাসচিব মাওলানা ইউনুস আহমদ কদমতলীর জামেয়া ইউনুসিয়া মাদ্রাসায়, যুগ্ম মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ভাটারার সাঈদনগর মাদ্রাসায় এবং সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক খিলগাঁওয়ের বাইতুল ইবাদাত জামে মসজিদে নামাজ আদায় করবেন।

খেলাফত মজলিস

খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ হবিগঞ্জের বানিয়াচংয়ের এড়ালিয়া ঈদগাহ মাঠে ঈদের নামাজের ইমামতি করবেন। মহাসচিব ড. আহমদ আবদুল কাদের রাজধানীর পশ্চিম আগারগাঁও ঈদগাহ মাঠে নামাজ আদায় করবেন।

দলের নায়েবে আমিরদের মধ্যে মাওলানা সাখাওয়াত হোসাইন খুলনায়, মাওলানা আহমদ আলী কাসেমী হাজারীবাগে, হাফেজ মাওলানা মজদুদ্দিন আহমদ সিলেটে এবং অধ্যাপক সিরাজুল হক কুষ্টিয়ায় ঈদের নামাজ পড়বেন। অন্যান্য নেতারাও নিজ নিজ এলাকায় ঈদের জামাতে অংশ নেবেন।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ১১:০৬:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
২২ Time View