০৫:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আ.লীগের লোকদের কমিটিতে অন্তর্ভুক্তির অভিযোগ, পদত্যাগ এনসিপি নেতার

জুলাই গণহত্যা ও গুমের বিচার পর্যবেক্ষণে হাসনাত আব্দুল্লাহকে প্রধান করে ১৪ সদস্যের পর্যবেক্ষণ কমিটি গঠন করেছে এনসিপি।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রংপুর জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব শেখ রেজওয়ান পদত্যাগ করেছেন। তিনি দলের অভ্যন্তরে গ্রুপিং এবং জাতীয় পার্টি ও আওয়ামী লীগের লোকদের কমিটিতে অন্তর্ভুক্ত করার অভিযোগ তুলেছেন।

শুক্রবার (২০ মার্চ) সকাল ১০টার দিকে নিজের ফেসবুক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

শেখ রেজওয়ান অভিযোগ করে বলেন, এনসিপির রংপুর জেলা ও মহানগর কমিটির নেতৃত্বে এমন ব্যক্তিদের আনা হয়েছে, যারা জুলাই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন না। বরং জাতীয় পার্টি ও আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরাই নেতৃত্বে স্থান পেয়েছেন, যা একটি ‘বিপ্লবী’ দলের আদর্শের সঙ্গে সাংঘর্ষিক।

দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রসঙ্গে তিনি জানান, জেলা কমিটির সদস্যসচিব এরশাদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হওয়ায় তাকে পদ থেকে সরানো হয়। এরপর সেই পদ নিয়ে জটিলতা তৈরি হয়। নিয়ম অনুযায়ী সিনিয়র যুগ্ম সদস্য সচিব মনিরুজ্জামান মনিরের দায়িত্ব পাওয়ার কথা থাকলেও তিনি রাজনীতি থেকে সরে দাঁড়ান।

তিনি আরও বলেন, নিজে জেলা কমিটির ১ নম্বর যুগ্ম সদস্য সচিব হওয়া সত্ত্বেও গ্রুপিংয়ের কারণে তাকে দায়িত্ব দেওয়া হয়নি এবং দীর্ঘদিন পদটি শূন্য রাখা হয়েছে। তার সঙ্গে দলের যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সাদিয়া ফারজানা দিনা ও আসাদুল্লাহ আল গালিবের দ্বন্দ্ব থাকায় তাকে নেতৃত্ব থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে।

এছাড়া জেলা কমিটির আহ্বায়ক আল মামুনের বিরুদ্ধেও অভিযোগ তুলে তিনি বলেন, দলের মধ্যে গ্রুপিং ও বিভাজন চরমে পৌঁছেছে। দলীয় শৃঙ্খলার অভাব রয়েছে এবং বিভিন্ন দলের লোক দলে প্রবেশ করায় সংকট আরও গভীর হয়েছে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ০১:৪৩:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
২২ Time View