০৫:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাধীনতার ৫৫ বছরেও অনেক প্রত্যাশা অপূর্ণ: শফিকুর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, স্বাধীনতার ৫৫ বছর পরও মানুষের বহু প্রত্যাশা পূরণ হয়নি।

মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

বিবৃতিতে শফিকুর রহমান বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী জনতা গণতন্ত্র, আইনের শাসন, ন্যায়বিচার, মতপ্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তৎকালীন শাসকগোষ্ঠীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। মহান মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠা।

তিনি বলেন, লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে দেশ স্বাধীনতা অর্জন করলেও প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব করলে এখনো অনেক কিছু অপূর্ণ রয়ে গেছে।

বিরোধীদলীয় নেতা বলেন, ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার গণআন্দোলনের মাধ্যমে দীর্ঘ ১৬ বছরের শাসনের অবসান ঘটেছে এবং নতুন সরকার গঠিত হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে আর কেউ স্বৈরাচারী আচরণে ফিরে যাবে না।

তিনি আরও বলেন, দেশের মানুষ ভয়ভীতিমুক্ত পরিবেশে চলাফেরা ও মতপ্রকাশের অধিকার চায়। নাগরিকদের জানমাল ও সম্মানের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দুর্নীতি, চাঁদাবাজি ও দখলবাজিমুক্ত সমাজ গড়ে তুলতে হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যেন শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে, সে প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ বাস্তবায়নে বিভিন্ন রাজনৈতিক দল স্বাক্ষর করেছে এবং গণভোটে উল্লেখযোগ্যসংখ্যক নাগরিক এর পক্ষে মত দিয়েছে। তবে এ সনদ বাস্তবায়নে সরকারের অনীহা দেখা যাচ্ছে বলে তিনি উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে কোনো ধরনের টালবাহানা জনগণ মেনে নেবে না। সরকারকে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে।’

স্বাধীনতা দিবসে তিনি বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং ২০২৪ সালের জুলাইয়ের গণআন্দোলনে নিহতদের স্মরণ করেন। আহতদের দ্রুত সুস্থতা কামনা ও শহীদ পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ০৭:৩২:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
২৬ Time View