স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৯টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এই ডাকটিকিট উন্মোচন করা হয় বলে জানিয়েছেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি জানান, প্রধানমন্ত্রী সকাল ৯টা ২ মিনিটে সচিবালয়ে এসে দাপ্তরিক কিছু কাজ সম্পন্ন করেন। এরপর তিনি স্মারক ডাকটিকিট উন্মোচন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম, ডাক সচিব আব্দুন নাসের খান এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম।
প্রধানমন্ত্রীর কর্মসূচির মধ্যে আজ মন্ত্রিসভার বৈঠকও রয়েছে। বিকাল ৪টায় মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
অতিরিক্ত প্রেস সচিব জানান, সাধারণত প্রতি বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হলেও স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে তা একদিন এগিয়ে আনা হয়েছে।





















