০৫:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা উত্তরে আরিফুল, দক্ষিণে আসিফ—এনসিপির সম্ভাব্য মেয়র প্রার্থী

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে এনসিপির সম্ভাব্য প্রার্থীদের নাম আজ রবিবার (২৯ মার্চ) রাত ৯টায় ঘোষণা করা হবে। দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আহ্বায়ক নাহিদ ইসলাম এ ঘোষণা দেবেন।

দলীয় সূত্রে জানা গেছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে প্রাথমিক প্রার্থী হিসেবে ঘোষণা করা হতে পারে। অন্যদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনে সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবকে প্রার্থী করার বিষয়ে ভাবছে দলটি। তবে দক্ষিণে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর নামও আলোচনায় রয়েছে।

সম্প্রতি আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারের ছাত্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। পদত্যাগের পর তিনি ঢাকা-১০ আসন থেকে নির্বাচনের ইচ্ছা প্রকাশ করলেও পরে সরে গিয়ে এনসিপিতে যোগ দেন। বর্তমানে তিনি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও দলীয় মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা-৮ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে অল্প ব্যবধানে পরাজিত হন।

ঢাকা উত্তরে আলোচনায় থাকা আরিফুল ইসলাম আদীব বর্তমানে এনসিপি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক। তিনি ঢাকা-১৮ আসনে দলীয় প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে ভালো লড়াই করেছেন।

এনসিপির কেন্দ্রীয় এক নেতা জানিয়েছেন, দলীয় বৈঠকগুলোতে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে ঢাকা উত্তরে আরিফুল ইসলাম এবং দক্ষিণে আসিফ মাহমুদের পক্ষে বেশি মতামত পাওয়া যাচ্ছে।

গত ২৩ ফেব্রুয়ারি এনসিপি ছয় সদস্যের একটি কমিটি গঠন করে। কমিটির চেয়ারম্যান করা হয়েছে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে এবং সদস্যসচিব করা হয়েছে জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদকে।

জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে স্থানীয় সরকার নির্বাচনে আগেভাগেই প্রস্তুতি নিতে চায় এনসিপি। সারজিস আলম বলেন, আগের নির্বাচনে প্রার্থী বাছাই ও ঘোষণা দেরিতে হওয়ায় পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ ছিল না। সেই অভিজ্ঞতা থেকে এবার আগেভাগেই প্রস্তুতি শুরু করা হয়েছে।

তিনি আরও জানান, দলটি এককভাবে স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা করছে। তবে প্রয়োজনে বৃহত্তর স্বার্থে জোটগত সিদ্ধান্তও নেওয়া হতে পারে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সিটি করপোরেশন, উপজেলা ও পৌরসভাগুলোতে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ১০:৫৪:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
২৩৬ Time View