০৫:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিনিয়োগ ও শিল্প খাতের চ্যালেঞ্জ নিয়ে শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে আজ প্রধানমন্ত্রীর বৈঠক

নিজস্ব প্রতিবেদক | ঢাকা দেশের বিনিয়োগ পরিবেশের উন্নয়ন এবং শিল্প খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় আজ শনিবার (৪ এপ্রিল) শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠক অনুষ্ঠিত হবে।

প্রথম আনুষ্ঠানিক সংলাপ নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর ব্যবসায়ী মহলের সঙ্গে প্রধানমন্ত্রীর এটিই প্রথম আনুষ্ঠানিক বৈঠক। সংশ্লিষ্টরা মনে করছেন, এই সংলাপের মধ্য দিয়ে দেশে একটি বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সরকারের ভবিষ্যৎ নীতিনির্ধারণী রূপরেখা ও অগ্রাধিকারের বিষয়গুলো স্পষ্ট হবে।

বৈঠকের আলোচ্য বিষয় প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, আজকের এই বৈঠকে দেশের সামগ্রিক বিনিয়োগ পরিস্থিতি, শিল্প খাতের স্থবিরতা, আমলাতান্ত্রিক জটিলতা এবং নীতিগত প্রতিবন্ধকতা নিয়ে খোলামেলা আলোচনা হবে। ব্যবসায়ীরা সরাসরি তাদের নানা সমস্যা, ভবিষ্যৎ প্রত্যাশা এবং সম্ভাবনার কথা প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরার সুযোগ পাবেন।

যারা উপস্থিত থাকবেন এই উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এছাড়া দেশের শীর্ষস্থানীয় শিল্পপতি ও বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা এই বৈঠকে অংশ নেবেন বলে জানা গেছে।

অর্থনৈতিক স্থবিরতা কাটিয়ে উঠতে এবং নতুন বিনিয়োগ আকৃষ্ট করতে আজকের এই বৈঠক থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা আসবে বলে প্রত্যাশা করছে দেশের ব্যবসায়ী মহল।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ১১:৩৬:৫১ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
৮০ Time View