০৫:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের বিপক্ষে শিরোপা জয়ী সাফ যুবাদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

ক্রীড়া প্রতিবেদক | ঢাকা

সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে টাইব্রেকারে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ দল। তরুণ ফুটবলারদের এই অসামান্য অর্জনে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

স্নায়ুচাপ সামলে চ্যাম্পিয়ন লাল-সবুজরা শুক্রবার (৩ এপ্রিল) মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিত ফাইনালে ভারতের মুখোমুখি হয় লাল-সবুজের প্রতিনিধিরা। নির্ধারিত সময়ে ম্যাচ অমীমাংসিত থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে স্নায়ুচাপ দারুণভাবে সামলে ৪-৩ গোলের ব্যবধানে বাজিমাত করে বাংলাদেশের যুবারা। এই জয়ের মধ্য দিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের শিরোপা নিজেদের করে নিল বাংলাদেশ।

পুরো জাতির জন্য গর্বের: প্রধানমন্ত্রী এই শিরোপা জয়ে উচ্ছ্বাস প্রকাশ করে এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “মালদ্বীপের মাটিতে ভারতের বিপক্ষে আমাদের তরুণ ফুটবলারদের এই বীরত্বপূর্ণ জয় পুরো জাতির জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। আমাদের যুবারা প্রমাণ করেছে— কঠোর পরিশ্রম, একাগ্রতা ও দলবদ্ধ প্রচেষ্টা থাকলে যেকোনো শক্তিশালী প্রতিপক্ষকেই মোকাবিলা করা সম্ভব।”

বাফুফেকে ধন্যবাদ ও আগামী দিনের প্রত্যাশা অসাধারণ এই সাফল্যের নেপথ্যে থাকা দলের সব খেলোয়াড়, কোচ, ম্যানেজার এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী দিনেও বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলের এই সাফল্যের ধারা অব্যাহত থাকবে এবং তরুণ এই খেলোয়াড়রা বিশ্বমঞ্চে দেশের মুখ আরও উজ্জ্বল করবে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ০২:১৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
৯৪ Time View