০৪:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হামের উপসর্গ নিয়ে রাজশাহীতে ৫ শিশুর মৃত্যু

রাজধানী ঢাকাসহ সারাদেশে হামের উপসর্গ নিয়ে হাসপাতালগুলোতে রোগীর ভিড় আশঙ্কাজনক হারে বাড়ছে। এই সংক্রামক ব্যাধির ভয়াবহতার মধ্যে গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় পাঁচ শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (৫ এপ্রিল) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দুই এবং বেসরকারি সিডিএম হাসপাতালে তিন শিশুর মৃত্যু হয়।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস বলেন, ‘শনিবার দুপুর ১২টা থেকে রোববার দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দুই শিশু মারা গেছে। মৃত শিশুদের বয়স ৬ ও ৭ মাস। তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে।’

এছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১৪ শিশু। হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে ১২৫ রোগী। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে ৩৬ জন। ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট রোগী ছিলেন ৩৯১ জন। এ নিয়ে এই হাসপাতালে ৪০ জন মারা গেল।

অন্যদিকে, রাজশাহীর বেসরকারি  সিডিএম হাসপাতালে গতকাল (শনিবার) রাতে দুই ও রোববার সকালে এক শিশু সবমিলিয়ে তিন শিশু মারা গেছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ‘দুই শিশু চাঁপাইনবাবগঞ্জ ও একটি নাটোরের। তারা হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলো।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ০৬:৪০:৪৯ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
১১৬ Time View