০৬:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ার উন্নয়নে ধানের শীষে ভোট চাইলেন বাদশা

আগামী ৯ এপ্রিল বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশার পক্ষে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট চেয়ে জেলা যুবদল সোমবার বিকেলে একটি প্রচারণা মিছিল করেছে। মিছিলটি মোহাম্মদ আলী হাসপাতাল মাঠ থেকে শুরু হয়ে বড়গোলা মোড় হয়ে পুলিশ প্লাজার সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসানের নেতৃত্বে মিছিলে যুবদলের বিভিন্ন ইউনিটের প্রায় ১৫ হাজার নেতাকর্মী অংশ নেন। মিছিলে লিফলেট বিতরণের মাধ্যমে সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করা হয়।

শহরের ইয়াকুবিয়া মোড় থেকে মিছিলে যোগ দেন রেজাউল করিম বাদশা। তিনি বলেন, ‘বিএনপি সরকারের সময় তারেক রহমানের নেতৃত্বে এই বগুড়ায় অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। বগুড়ার মানুষ জানে, উন্নয়ন একমাত্র বিএনপির হাত ধরেই সম্ভব। বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রতি আস্থা রেখে ৭টি সংসদীয় আসনেই বিএনপিকে বিপুল ভোটে বিজয়ী করেছেন। একইভাবে আগামী ৯ এপ্রিল সদরের উপনির্বাচনেও ধানের শীষে ভোট দিয়ে বগুড়ার উন্নয়নকে এগিয়ে নেবেন।’

সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদুন্নবী সালামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসান বলেন, ‘শিক্ষা, সংস্কৃতি ও অর্থনীতিতে বগুড়ার যে উন্নয়ন হয়েছে তা বিএনপির হাত ধরেই সম্ভব হয়েছে। বাসা বাড়িতে গ্যাস সংযোগ, সিএনজি চালিত যানবাহন, দ্বিতীয় বাইপাস সড়ক, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল, দত্তবাড়ির অ্যাজমা কেয়ার ও শিশু হাসপাতাল—এগুলো সবই তারেক রহমানের নেতৃত্বে বাস্তবায়িত হয়েছে।’

তারা আরও জানান, সদরের গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়ন যেমন সিটি কর্পোরেশন বাস্তবায়ন, পূর্ণাঙ্গ বিমানবন্দর চালু, শহীদ চান্দু স্টেডিয়াম সংস্কার, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, শিল্প অঞ্চল গড়ে তোলা এবং আধুনিক নগরী পরিকল্পনা একমাত্র বিএনপি’র নেতৃত্বে সম্ভব। তাই সকলকে ধানের শীষে বিপুল ভোট দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ১০:৫২:০৩ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
৫০ Time View