০৫:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ধানমন্ডি থেকে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার, নেওয়া হয়েছে ডিবি হেফাজতে

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) ভোরে রাজধানীর ধানমন্ডি এলাকার এক আত্মীয়ের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আটকের পর তাঁকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।

সুনির্দিষ্ট মামলায় পাঠানো হবে আদালতে সাবেক স্পিকারকে আটকের বিষয়টি নিশ্চিত করে ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম ও যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম গণমাধ্যমকে জানান, শিরীন শারমিন চৌধুরী বর্তমানে ডিবির হেফাজতে রয়েছেন। তাঁর বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে কী কী মামলা রয়েছে, সেসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। আইনি প্রক্রিয়া ও যাচাই-বাছাই শেষে তাঁকে সুনির্দিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হবে।

রংপুরে হত্যা মামলার আসামি তিনি জুলাইয়ের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান চলাকালে রংপুরে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন (৩৮) নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলার অন্যতম আসামি শিরীন শারমিন চৌধুরী। ২০২৪ সালের ২৭ আগস্ট নিহতের স্ত্রী দিলরুবা আক্তার রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি আমলি আদালতে ১৭ জনকে আসামি করে এই মামলা করেন। এই মামলার আরেক আসামি সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ইতিমধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।

দীর্ঘ মেয়াদ শেষে পদত্যাগ রংপুর-৬ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য শিরীন শারমিন চৌধুরী ২০১৩ সালের ৩০ এপ্রিল স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তৎকালীন স্পিকার আবদুল হামিদ রাষ্ট্রপতি নির্বাচিত হলে তিনি এই পদে আসেন এবং টানা এক দশকের বেশি সময় দায়িত্ব পালন করেন। তবে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের ২৭ দিনের মাথায়, গত ২০২৪ সালের ২ সেপ্টেম্বর স্পিকার পদ থেকে পদত্যাগ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ১২:১৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
৬২ Time View