০৭:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদারে আলোচনা: জয়শঙ্কর

বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। দিল্লি সফরের অংশ হিসেবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

বুধবার (৮ এপ্রিল) নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ড. জয়শঙ্কর জানান, দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করার পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা হয়েছে।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর এ সফরে তাঁর সঙ্গে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

বৈঠকে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, ট্রান্সশিপমেন্ট সুবিধা পুনরায় চালু, জ্বালানি নিরাপত্তা, গঙ্গার পানিবণ্টন চুক্তির নবায়ন এবং সীমান্তে হত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ—এসব বিষয় বিশেষ গুরুত্ব পায়।

এছাড়া বাংলাদেশি নাগরিকদের জন্য সব ধরনের ভারতীয় ভিসা চালু করা, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের প্রত্যর্পণ, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগের নেতাদের দেশে ফেরানো, উচ্চপর্যায়ের সফর বিনিময় এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্বে বাংলাদেশের প্রার্থিতার জন্য ভারতের সমর্থন—এসব বিষয় আলোচ্যসূচিতে ছিল।

একই সঙ্গে আঞ্চলিক পরিস্থিতি ও মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতজনিত সংকট নিয়েও মতবিনিময় হতে পারে বলে জানা গেছে।

উল্লেখ্য, ভারতের মহাসাগরীয় সম্মেলনে অংশ নিতে মরিশাস যাওয়ার পথে মঙ্গলবার দিল্লিতে পৌঁছান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ০৮:৩৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
২৪৩ Time View