০৬:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মওলানা ভাসানীর মাজার জিয়ারত ও কৃষক কার্ড বিতরণ করতে মঙ্গলবার টাঙ্গাইল যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | টাঙ্গাইল

কৃষক কার্ড বিতরণ, কৃষি মেলার উদ্বোধন এবং মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করতে আগামী মঙ্গলবার (১৪ এপ্রিল) টাঙ্গাইল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর এই আগমনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ জেলাজুড়ে ব্যাপক প্রস্তুতি ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

মাজার জিয়ারত দিয়ে শুরু হবে কর্মসূচি

নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী মঙ্গলবার সকাল ১০টায় টাঙ্গাইলের মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) ক্যাম্পাসে পৌঁছাবেন। সেখানে তিনি মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ এবং ফাতেহা পাঠ ও মাজার জিয়ারত করবেন। এরপর তিনি কৃষক কার্ড বিতরণ কার্যক্রম এবং কৃষি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।

মাভাবিপ্রবি প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে রোববার (১২ এপ্রিল) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে একটি বিশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দের সভাপতিত্বে এ সভায় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, হল প্রভোস্ট, প্রক্টর ও অফিস প্রধানরা উপস্থিত ছিলেন।

কঠোর নিরাপত্তা ও প্রতিমন্ত্রীর মাজার পরিদর্শন

সরকারপ্রধানের সফরকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও এর আশপাশের এলাকায় কয়েক স্তরের কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। ক্যাম্পাসের আকাশসীমায় বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ মহড়াও পরিচালিত হচ্ছে।

এদিকে, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আজ রোববার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত ভাসানীর মাজার এলাকা পরিদর্শন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। সার্বিক প্রস্তুতির খোঁজখবর নেওয়ার সময় তাঁর সঙ্গে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ, সাধারণ সম্পাদক সাজিদ ইসলাম দিপুসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্থানীয় প্রশাসন ও আয়োজকরা আশা করছেন, কড়া নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর নির্ধারিত সব কর্মসূচি অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ১০:৫১:২৬ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
১১৫ Time View