০৬:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

২০ এপ্রিল বগুড়া সিটি করপোরেশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক | বগুড়া

দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে যাচ্ছে বগুড়া সিটি করপোরেশন। আগামী সোমবার (২০ এপ্রিল) এক দিনের সরকারি সফরে বগুড়া গিয়ে বহুল প্রতীক্ষিত এই সিটি করপোরেশনের শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি জেলার আরও বেশকিছু গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

সোমবার (১৩ এপ্রিল) প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত এক সরকারি সফরসূচি থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রধানমন্ত্রীর সকালের সফরসূচি

সফরসূচি অনুযায়ী, আগামী ২০ এপ্রিল সকালে রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে বগুড়া জেলা পুলিশ লাইনস হেলিপ্যাডে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। এরপর বেলা পৌনে ১১টায় জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে ‘ই-বেইলবন্ড’ কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন তিনি।

আদালতের কর্মসূচি শেষে বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে বগুড়া সিটি করপোরেশনের উদ্বোধন ঘোষণা করবেন সরকারপ্রধান। এরপর শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড প্রদান কার্যক্রম এবং বাঘবাড়ী নশিপুরস্থ চৌকিরদহ খালে খনন কর্মসূচির উদ্বোধন করার কথা রয়েছে তাঁর।

পৈতৃক ভিটা পরিদর্শন ও ঢাকায় ফেরা

দুপুরের পর প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল পরিদর্শন করবেন। এরপর তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক ভিটায় যাবেন এবং সেখানে কিছুক্ষণ সময় কাটাবেন।

বিকেলে বগুড়া সার্কিট হাউসে নামাজ ও বিশ্রাম শেষে বিকেল ৪টায় তিনি ঢাকার উদ্দেশে বগুড়া ত্যাগ করবেন।

প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ সফরকে কেন্দ্র করে উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত বগুড়ায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সফর নির্বিঘ্ন করতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ০৯:১৫:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
৮২ Time View