০৬:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‘প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে’, হাজিদের সেবায় গাফিলতি হলে ক্ষমা নেই: ধর্মমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

বর্তমান সরকার এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। এ সময় তিনি সরকারের ভাবমূর্তি যেন কোনোভাবেই ক্ষুণ্ন না হয়, সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান।

বুধবার (১৫ এপ্রিল) সকালে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পের সম্মেলনকক্ষে হজ টিমের সদস্যদের এক প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হজ টিমের প্রতি কড়া হুঁশিয়ারি

এদিন হজ মনিটরিং টিম, প্রশাসনিক টিম, প্রশাসনিক সহায়ক টিম, কারিগরি টিম ও সমন্বিত চিকিৎসক টিমের সদস্যরা প্রশিক্ষণে অংশ নেন।

তাঁদের উদ্দেশে ধর্মমন্ত্রী বলেন, “আপনারা হজযাত্রীদের খাদেম হিসেবে যাচ্ছেন। হজযাত্রীদের খেদমতের সুযোগ পাওয়া অত্যন্ত সৌভাগ্যের বিষয়। হাজিদের সেবার মাধ্যমেই আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব।” তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “হজযাত্রীদের খেদমত বাদ দিয়ে অন্য কোনো কাজ করা যাবে না। হাজিদের সঙ্গে যারা এদিক-সেদিক করবে তাদের কোনো ক্ষমা নেই। আল্লাহর মেহমানদের খেদমতে কোনো গাফিলতি সহ্য করা হবে না।”

ভালো কাজের পুরস্কার ও অবহেলায় শাস্তি

দায়িত্ব পালনে জবাবদিহির কথা স্মরণ করিয়ে দিয়ে মন্ত্রী বলেন, “যাঁরা ভালো কাজ করবেন এবং হাজিরা যাঁদের ওপর সন্তুষ্ট থাকবেন, তাঁদের পরবর্তী বছরে আবারও এই খেদমতের সুযোগ দেওয়া হবে। আর যাঁরা হাজিদের যথাযথ সেবা দেবেন না, তাঁদের সরাসরি মক্কা থেকে দেশে ফেরত পাঠানো হবে।”

এ সময় মন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে উপস্থিত হজ টিমের সদস্যরা হাত তুলে হজযাত্রীদের নিষ্ঠার সঙ্গে খেদমত করার প্রতিশ্রুতি দেন।

উপস্থিত ছিলেন যাঁরা

ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এনডিসির সভাপতিত্বে আয়োজিত এই প্রশিক্ষণ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. মো. আয়াতুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ১১:৪৮:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
৮৪ Time View