০৫:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শারীরিক অবস্থার উন্নতি: সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় নেওয়া হলো মির্জা আব্বাসকে

নিজস্ব প্রতিবেদক | ঢাকা শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় সিঙ্গাপুরে চিকিৎসা শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে মালয়েশিয়ায় স্থানান্তর করা হয়েছে। মূলত উন্নত ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসার জন্যই তাকে সেখানে নেওয়া হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) বিকেলে মির্জা আব্বাসের একান্ত সচিব মিজানুর রহমান সোহেল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

উন্নত ফিজিওথেরাপি ও পুনর্বাসন

মিজানুর রহমান সোহেল জানান, সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে বেশ কিছুদিন চিকিৎসাধীন থাকার পর মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, উন্নত ফিজিওথেরাপি ও পুনর্বাসনের (রিহ্যাবিলিটেশন) জন্য মঙ্গলবার (১৪ এপ্রিল) তাকে মালয়েশিয়ায় নেওয়া হয়।

দেশবাসীর কাছে দোয়া কামনা

একান্ত সচিব আরও জানান, বর্ষীয়ান এই রাজনীতিক বর্তমানে আগের তুলনায় অনেকটাই সুস্থ ও স্থিতিশীল রয়েছেন। মালয়েশিয়ায় বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার পরবর্তী চিকিৎসা ও থেরাপি প্রক্রিয়া চলবে। মির্জা আব্বাসের দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনায় তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

এর আগে, গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে অবস্থার অবনতি হলে ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তরের পর এবার তাকে মালয়েশিয়ায় নেওয়া হলো।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ১১:৪১:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
৪৯ Time View