০৫:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসির দ্বিতীয় দিনে ২৭ হাজার পরীক্ষার্থী অনুপস্থিত

এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে দেশজুড়ে ১৯ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এর আগে প্রথম দিনে অনিয়মের দায়ে বহিষ্কৃত হয়েছি ৬ জন। ফলে দ্বিতীয় দিনে এ সংখ্যা প্রথম দিনের তুলনায় তিনগুণেরও বেশি বেড়েছে। একই সঙ্গে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যাও বৃদ্ধি পেয়ে প্রায় ২৭ হাজারে দাঁড়িয়েছে।

১১টি শিক্ষা বোর্ডের সমন্বয়ে গঠিত বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকালে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

প্রতিবেদন বিশ্লেষণে দেখা গেছে, দেশের সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে বৃহস্পতিবার বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা হয়। এ পরীক্ষায় সারা দেশে ৬ জন বহিষ্কার হয়েছেন। তাদের মধ্যে কুমিল্লা ও যশোর বোর্ডের দুজন করে চারজন এবং চট্টগ্রাম ও দিনাজপুর বোর্ডে একজন করে দুজন।

বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষায় সারা দেশের ২ হাজার ৪৮১টি কেন্দ্রে পরীক্ষার্থী ছিলো ১১ লাখ ১৮ হাজার ৭৬৪ জন। অথচ পরীক্ষায় অংশ নিয়েছে ১১ লাখ ছয় হাজার ৪৪৮ জন। অনুপস্থিত ছিলো ১২ হাজার ৩১৬ জন।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিলে আরবি প্রথমপত্র পরীক্ষায় অনুপস্থিত ছিলো ১২ হাজার ১৫০ জন। দেশের ৭৪১ কেন্দ্রে আরবি প্রথমপত্রের পরীক্ষার্থী ছিলো ২ লাখ ৫৩ হাজার ৮৮২ জন। আর উপস্থিত ছিলো ২ লাখ ৪১ হাজার ৭৩২ জন। এদিন মাদ্রাসা বোর্ডে মোট তিনজনকে বহিষ্কার করা হয়েছে।

অন্যদিকে বাংলাদেশ কারিগরি বোর্ডের অধীন এসএসসি (ভোকেশনাল) ও এসএসসি (দাখিল) পরীক্ষায় দেশের ৬৫৩টি কেন্দ্রে অনুপস্থিত ছিলো ২ হাজার ৩৯৯ জন। এদিন কারিগরি বোর্ডের ইংরেজি-২ বিষয়ের পরীক্ষায় পরীক্ষার্থী ছিলো ১ লাখ ২০ হাজার ১৬০ জন। তবে উপস্থিত ছিলো ১ লাখ ১৭ হাজার ৭৬১ জন। প্রথম দিনে কারিগরি বোর্ডে কোনো বহিষ্কার না থাকলেও দ্বিতীয় দিনে অসদুপায় অবলম্বনের দায়ে ১০ জনকে বহিষ্কার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ০৯:৫০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
১২৫ Time View