০৫:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতি কিলোমিটারে বাসের ভাড়া বাড়লো ১১ পয়সা

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে দেশে বাস ও মিনিবাসের ভাড়া বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি কিলোমিটারে ভাড়া বেড়েছে ১১ পয়সা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে এ ঘোষণা দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

জানা যায়, নতুন নির্ধারিত ভাড়া অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৪২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫৩ পয়সা করা হয়েছে। অন্যদিকে দূরপাল্লার রুটে বাসভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ১২ পয়সা থেকে বৃদ্ধি পেয়ে ২ টাকা ২৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ১৮ এপ্রিল জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয় সরকার। নতুন দাম অনুযায়ী প্রতি লিটার ডিজেলের দাম ১৫ টাকা, অকটেন ২০ টাকা, পেট্রোল ১৯ টাকা এবং কেরোসিন ১৮ টাকা বাড়ানো হয়। ১৯ এপ্রিল মধ্যরাত থেকে এ মূল্য কার্যকর হয়।

জ্বালানির মূল্য বৃদ্ধির পরপরই গণপরিবহনের ভাড়া সমন্বয়ের দাবি জানিয়ে আসছিলেন পরিবহন মালিক ও শ্রমিকরা। এর পরিপ্রেক্ষিতেই সরকার নতুন ভাড়া নির্ধারণ করল।

উল্লেখ্য, এর আগে সর্বশেষ ২০২২ সালে জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে বাসভাড়া সমন্বয় করা হয়েছিল। নতুন এই সিদ্ধান্তের ফলে যাত্রীদের ব্যয় বাড়লেও পরিবহন খাতের ব্যয় সামাল দিতে এটি প্রয়োজনীয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ১০:০০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
৯৩ Time View