০৫:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রবাসীদের সমস্যা দ্রুত সমাধানের আহ্বান জামায়াত আমিরের
প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট নবায়নে ধীরগতি ও জটিলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, প্রবাসীরা ভালো থাকলে দেশ ভালো থাকবে, আর তারা কষ্টে থাকলে দেশও ঝুঁকিতে পড়বে।
বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি সরকারকে দ্রুত এ সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাই তাদের জরুরি সেবাগুলো সহজ ও দ্রুত নিশ্চিত করা প্রয়োজন।


























