০৫:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সংরক্ষিত নারী আসনে এনসিপি নেত্রীর মনোনয়নপত্র বাতিল

সংরক্ষিত নারী আসনে প্রার্থী হতে পারলেন না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেত্রী মনিরা শারমিন। নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বাতিল করেছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্মসচিব মঈন উদ্দীন খান এ সিদ্ধান্ত জানান। তিনি বলেন, সরকারি চাকরি ছাড়ার পর তিন বছর পূর্ণ না হওয়ায় মনিরা শারমিন প্রার্থী হওয়ার যোগ্যতা অর্জন করেননি।

ইসি সূত্র জানায়, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, সরকারি বা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের চাকরি থেকে পদত্যাগ বা অবসর নেওয়ার পর তিন বছর না পেরোলে কেউ সংসদ নির্বাচনে অংশ নিতে পারেন না। এই বিধান অনুযায়ীই তার মনোনয়ন বাতিল করা হয়েছে।

তবে সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সুযোগ রয়েছে বলে জানিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইসির উপসচিব মনির হোসেন। আপিল প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট আসনটি পুনরায় সব দল ও জোটের জন্য উন্মুক্ত করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

এর আগে বুধবার (২২ এপ্রিল) একই আসনের জন্য জমা পড়া জামায়াত জোটের ১৩ জন প্রার্থীর মধ্যে ১২ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। সেদিন মনিরা শারমিনের ক্ষেত্রে প্রয়োজনীয় চাকরি-সংক্রান্ত তথ্য না থাকায় তার মনোনয়নপত্রের সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছিল এবং পরদিন দুপুরের মধ্যে তথ্য জমা দিতে বলা হয়।

মনিরা শারমিন ২০২৩ সালের নভেম্বরে বাংলাদেশ কৃষি ব্যাংকে অফিসার (জেনারেল) হিসেবে যোগ দেন এবং ২০২৫ সালের মার্চে এনসিপির যুগ্ম আহ্বায়ক হন। তিনি গত বছরের ডিসেম্বরে চাকরি ছেড়েছেন।

নির্বাচনী তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই ২২ ও ২৩ এপ্রিল সম্পন্ন হয়। আপিল নিষ্পত্তির পর ২৯ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারিত রয়েছে। আগামী ১২ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ০৯:৩৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
১৪১ Time View