০৬:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোহরাওয়ার্দীতে জামায়াতের জাতীয় সমাবেশ চলছে
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে জাতীয় সমাবেশ শুরু হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) সকাল ১০টায় এই সমাবেশ শুরু হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাইযোদ্ধারা এতে অংশ নেন।
সমাবেশ পরিচালনা করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ড. শফিকুল ইসলাম মাসুদ।
সমাবেশে উপস্থিত আছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, এটিএম আজহারুল ইসলামসহ ১১ দলের শীর্ষ নেতারা।
গণভোটের রায় এবং জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের ব্যানারে এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।


























