০৫:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, লোডশেডিং কমার আশা

ভারতের আদানি পাওয়ার প্ল্যান্ট থেকে প্রায় ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যা থেকে বাংলাদেশ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) সূত্র জানায়, প্ল্যান্টটির দ্বিতীয় ইউনিট সোমবার সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে জাতীয় গ্রিডের সঙ্গে সিঙ্ক্রোনাইজ শুরু করে। বর্তমানে এই ইউনিট থেকে ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

বিপিডিবির চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজাউল করিম জানান, ধাপে ধাপে বিদ্যুৎ সরবরাহ আরও বাড়ানো হবে। এই অতিরিক্ত সরবরাহ সামগ্রিক উৎপাদন বাড়াতে সহায়তা করছে এবং দেশে লোডশেডিং কমাতে ভূমিকা রাখছে।

এদিকে বিপিডিবি আরও জানিয়েছে, ২৮ এপ্রিল থেকে এসএস পাওয়ার এবং আরএনপিএল থেকে জাতীয় গ্রিডে অতিরিক্ত ৬০০ মেগাওয়াট করে বিদ্যুৎ যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। RPCL-NORINCO Power Plant (আরএনপিএল) হচ্ছে বাংলাদেশ রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড (আরপিসিএল) ও চীনের নরিনকো যৌথ উদ্যোগে পরিচালিত একটি বিদ্যুৎ প্রকল্প, যা একই দিন থেকে উৎপাদনে যাওয়ার কথা রয়েছে।

বিপিডিবির তথ্য অনুযায়ী, গত শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় দেশের সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদা ছিল প্রায় ১৬ হাজার ৯০০ মেগাওয়াট। সেই সময় বিদ্যুৎ উৎপাদন ছিল ১৪ হাজার ৭১২ মেগাওয়াট, যেখানে আদানি প্ল্যান্টের বিদ্যুৎ তখন যুক্ত ছিল না।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ১২:২৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
১৮৪ Time View