০৪:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নুসরাতের গেজেট প্রকাশ স্থগিত চেয়ে ইসিতে মনিরার আবেদন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

মনিরা শারমিন ও নুসরাত তাবাসসুম। ছবি: সংগৃহীত

সংরক্ষিত নারী আসনে জাতীয় সংসদ সদস্য হিসেবে নুসরাত তাবাসসুম-এর গেজেট প্রকাশ স্থগিত রাখতে নির্বাচন কমিশনের (ইসি) কাছে লিখিত আবেদন জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন।

রোববার ইসির ডেসপ্যাচ বিভাগে জমা দেওয়া ওই চিঠিতে মনিরা শারমিন জানান, তাঁর প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি উচ্চ আদালতে রিট আবেদন করেছেন। এ আবেদনের শুনানি আগামীকাল সোমবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শুনানি শেষ না হওয়া পর্যন্ত নুসরাত তাবাসসুমের গেজেট প্রকাশ না করার জন্য ইসির প্রতি অনুরোধ জানান তিনি।

চিঠিতে তিনি উল্লেখ করেন, “মামলার শুনানি সম্পন্ন হওয়ার আগে অন্য প্রার্থীর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। যেহেতু দল আমাকে সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন দিয়েছে, তাই হাইকোর্ট বিভাগের নির্দেশনা পাওয়া পর্যন্ত নির্বাচন কমিশনের অপেক্ষা করা প্রয়োজন। অন্যথায় আমি অপূরণীয় ক্ষতির সম্মুখীন হব।”

এর আগে শনিবার সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

ইসি সূত্রে জানা গেছে, রোববার নুসরাত তাবাসসুমকে সংসদ সদস্য হিসেবে গেজেট প্রকাশের পরিকল্পনা থাকলেও তা স্থগিত রাখা হয়েছে। তবে আগামীকাল সোমবার গেজেট প্রকাশ হতে পারে।

উল্লেখ্য, গত ৩০ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন সংসদ সদস্যের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। একইদিন রাত ৯টার দিকে তাদের শপথ গ্রহণের কথা রয়েছে। গেজেট প্রকাশ না হওয়ায় নুসরাত তাবাসসুম এখনো শপথ নিতে পারছেন না।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ০৭:৫১:৩৪ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
৩৫০ Time View