০৫:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা ইসির—মনিরা না এলে নুসরাতের গেজেট আজই!

মনিরা শারমিন ও নুসরাত তাবাসসুম। ছবি: সংগৃহীত

সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী মনিরা শারমিনকে ঘিরে আদালতের কোনো নির্দেশনা আসে কিনা—তা সোমবার সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করবে নির্বাচন কমিশন (ইসি)। নির্ধারিত সময়ের মধ্যে কোনো তথ্য না পেলে এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমকে বিজয়ী ঘোষণা করে তার গেজেট প্রকাশ করা হবে বলে জানিয়েছে ইসি।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনিরা শারমিনকে মনোনয়ন দেয় জামায়াত জোট। তবে রাষ্ট্রায়ত্ত কৃষি ব্যাংকের চাকরি ছাড়ার তিন বছর পূর্ণ না হওয়ায় আইন অনুযায়ী তার মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। পরে তিনি নির্বাচন কমিশনে আপিল করলেও আগের সিদ্ধান্ত বহাল থাকে। এরপর তিনি হাইকোর্টে আপিল করেন, তবে এখনো আদালত এ বিষয়ে কোনো রায় দেননি।

অন্যদিকে, এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম নির্ধারিত সময়ের ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দিলেও প্রথমে তা গ্রহণ করা হয়নি। পরবর্তীতে হাইকোর্টের নির্দেশে তার মনোনয়ন গ্রহণ করে নির্বাচন কমিশন এবং যাচাই-বাছাই শেষে তাকে বৈধ প্রার্থী ঘোষণা করা হয়। এখন তার গেজেট প্রকাশের অপেক্ষা।

এদিকে রোববার মনিরা শারমিন নির্বাচন কমিশনে একটি চিঠি দিয়ে তার মামলার শুনানি শেষ না হওয়া পর্যন্ত অন্য কোনো প্রার্থীর গেজেট প্রকাশ না করার অনুরোধ জানান।

এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, এখন পর্যন্ত আদালতের কোনো নির্দেশনা পাওয়া যায়নি। মনিরার চিঠিতে শুনানির নির্দিষ্ট সময় বা কজলিস্ট উল্লেখ নেই। তাই কতক্ষণ অপেক্ষা করা সম্ভব—সে প্রশ্ন তুলে তিনি জানান, আজ সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করা হবে। এর মধ্যে কোনো তথ্য না এলে নুসরাত তাবাসসুমের গেজেট প্রকাশ করা হবে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে মনিরা শারমিন আদালতের কোনো আদেশ নিয়ে এলে নির্বাচন কমিশন তা বিবেচনা করবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। তবে নির্ধারিত সময়ের মধ্যে কোনো নির্দেশনা না পেলে গেজেট প্রকাশের সিদ্ধান্ত কার্যকর করা হবে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ১১:১৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
১০৩ Time View