হাম ও উপসর্গে রেকর্ড মৃত্যু
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে আরও ১৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ২ জন এবং উপসর্গ নিয়ে ১৫ জন শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত প্রায় দেড় মাসে দেশে মোট ৩১১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫২ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামে হয়েছে এবং বাকি ২৫৯ জন উপসর্গ নিয়ে মারা গেছে।
এ সময়ে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৫ হাজার ৪৬৭ শিশু। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি বা চিকিৎসা নিয়েছে ৪১ হাজার ৭৯৩ শিশু।
আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ঢাকা বিভাগে। এখানে হাম ও সন্দেহভাজন হামে ১৬১ শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৭০৫ জনে।
গত ২৪ ঘণ্টার হিসাবেও ঢাকা বিভাগেই সর্বাধিক মৃত্যু ও সংক্রমণ দেখা গেছে। মোট ১৭ মৃত্যুর মধ্যে ১২ জনই এ বিভাগের।





















