০৫:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নাগোয়ায় জামায়াত আমিরকে সংবর্ধনা, গণভোট বাস্তবায়নে আন্দোলনের ঘোষণা

বেঙ্গল আই অনলাইন

জাপানের নাগোয়া শহরে বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপিকে গণ সংবর্ধনা দিয়েছে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি। মঙ্গলবার (৫ মে) শহরের সিবুকাওয়া ওয়েলফেয়ার সেন্টারে ইসলামিক মিশন জাপান, নাগোয়া শাখার তত্ত্বাবধানে এ নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে নাগোয়া ও বৃহত্তর আইচি প্রিফেকচারে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ, শিক্ষক, গবেষক, শিক্ষার্থীসহ বিভিন্ন পেশাজীবী অংশ নেন। ফুলেল শুভেচ্ছার মাধ্যমে প্রধান অতিথি ডা. শফিকুর রহমানসহ অতিথিদের বরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, গণভোটের রায় বাস্তবায়নে সংসদে ও সংসদের বাইরে সব ধরনের আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাবে বিরোধী দল। তিনি দাবি করেন, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ গণভোটের পক্ষে মত দিয়েছে, তাই এ রায় বাস্তবায়ন না করা হলে তা জনগণের প্রতি অসম্মান হবে।

তিনি প্রবাসীদের উদ্দেশে বলেন, “আপনারা আমাকে সংবর্ধনা দিয়ে আসলে বাংলাদেশকেই সম্মানিত করেছেন।” অতীতে বিভিন্ন আন্দোলন ও সংকটকালে প্রবাসীদের ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করার আশ্বাস দেন।
জাপানকে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু উল্লেখ করে তিনি বলেন, জাপানের আদলে নৈতিক, শিক্ষিত ও উন্নত রাষ্ট্র গঠনে কাজ করতে চান। দেশে চাঁদাবাজি ও বাজার সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়ে উদ্বেগ জানিয়ে এসবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন এমপি এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি। তারা গণভোটের রায় বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন এবং এ বিষয়ে আপসহীন অবস্থানের কথা জানান।

অনুষ্ঠানে নাগরিক সংবর্ধনার পাশাপাশি পিঠা উৎসব ও শিশুদের সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়, যা প্রবাসীদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে।

শেষে ইসলামিক মিশন জাপানের কেন্দ্রীয় সভাপতি হাফেজ মাওলানা সাবের আহমদ সমাপনী বক্তব্য দেন এবং আয়োজনে সহযোগিতার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ০৬:৩০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
৫৬ Time View