০৫:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে পৌঁছেছে নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ।

যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পৌঁছেছে।

শনিবার (৯ মে) সকাল ৯টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে তার মরদেহ বহনকারী বিমান। এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন নিহতের স্বজনরা।

ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে এমিরেটসের একটি ফ্লাইটে মরদেহ ঢাকায় পাঠানো হয়। দুবাই ট্রানজিট শেষে মরদেহ দেশে পৌঁছে।

লাশ বিমানে তোলার সময় মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

এর আগে টাম্পায় বৃষ্টির প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। একই ঘটনায় নিহত আরেক বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ গত সোমবার দেশে আনা হয়।

এদিকে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ নিহত দুই শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি ও জামিল আহমেদ লিমনকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল দুই শিক্ষার্থী নিখোঁজ হন। পরে হত্যাকাণ্ডের ঘটনায় মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে গ্রেফতার করা হয়।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ১২:১৬:২৬ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
২৬ Time View