০৬:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দুই হত্যা মামলায় জামিন পেলেন আসাদুজ্জামান নূর।

রাজধানীর মিরপুর ও রমনা থানায় দায়ের করা দুটি হত্যা মামলায় সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

রোববার (১০ মে) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আসাদুজ্জামান নূরের পক্ষে শুনানি করেন আইনজীবী জেড আই খান পান্না ও ব্যারিস্টার রেহান। রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শায়লা শারমিন ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আলামিন।

মিরপুর থানার একটি হত্যা মামলায় কিশোর সিয়াম সরদার হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ ১১৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়। ওই মামলায় আসাদুজ্জামান নূরের নামও অন্তর্ভুক্ত রয়েছে।

মামলার তথ্যমতে, ২০২৪ সালের ১৮ জুলাই মিরপুর এলাকায় সিয়াম সরদার নিহত হন। পরে তার বাবা সোহাগ সরদার বাদী হয়ে মামলা দায়ের করেন।

গত বছরের ১৫ সেপ্টেম্বর রাজধানীর বেইলি রোড থেকে আসাদুজ্জামান নূরকে গ্রেফতার করে পুলিশ। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।

তার বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ০১:১৭:৩০ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
২৬ Time View