০৫:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিনেতা-নাট্যকার আতাউর রহমান আর নেই।
স্বাধীনতা পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেতা ও নাট্যকার আতাউর রহমান মারা গেছেন।
সোমবার দিনগত রাত ১২টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।
তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন মেয়ে শর্মিষ্ঠা রহমান।
পরিবার জানিয়েছে, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ শহীদ মিনারে নেওয়ার প্রস্তুতি চলছে। পরে বনানী কবরস্থানে স্ত্রী’র কবরের পাশে তাকে দাফন করা হবে।
গত শুক্রবার বাসায় পড়ে যাওয়ার পর আতাউর রহমানের শারীরিক অবস্থার অবনতি হয়। পরে তাকে হাসপাতালে ভর্তি করে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল।
১৯৪১ সালের ১৮ জুন নোয়াখালীতে জন্ম নেওয়া আতাউর রহমান ছিলেন দেশের মঞ্চনাট্য আন্দোলনের অন্যতম অগ্রদূত।
নাট্যাঙ্গনে বিশেষ অবদানের জন্য তিনি একুশে পদক ও স্বাধীনতা পদক লাভ করেন।





















