০৫:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পর্তুগালে ট্রেন দুর্ঘটনায় বাংলাদেশি নিহত, আহত ৪
পর্তুগালের আলগার্ভ অঞ্চলে যাত্রীবাহী ট্রেনের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে রাম প্রসাদ সরকার নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চার বাংলাদেশি।
মঙ্গলবার স্থানীয় সময় মেশিলহোইরা গ্রান্দে এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাম প্রসাদ সরকারের বাড়ি টাঙ্গাইল জেলায়।
জানা গেছে, রেলক্রসিং পার হওয়ার সময় দ্রুতগতির ট্রেনটি গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়।
আহতদের উদ্ধার করে পোর্তিমাও ও ফারো হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।
দুর্ঘটনার পর সাময়িকভাবে রেল চলাচল বন্ধ রাখা হয়। উদ্ধার অভিযানে দমকল বাহিনী, পুলিশ, জরুরি চিকিৎসা বিভাগসহ প্রায় ৩০ জন কর্মী অংশ নেন। ঘটনার কারণ তদন্ত করছে পর্তুগিজ কর্তৃপক্ষ।


























