০৫:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপিও মিডিয়া নিয়ন্ত্রণ করছে, অভিযোগ সারজিসের

আওয়ামী লীগের মতো বিএনপির নেতাকর্মীরাও মিডিয়া নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শনিবার রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে এনসিপির যোগদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, আওয়ামী লীগের সময় যেভাবে মিডিয়া নিয়ন্ত্রণ করা হতো, এখন বিএনপির সময়ও একই ধরনের প্রবণতা দেখা যাচ্ছে। তার অভিযোগ, গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে অভিজ্ঞতার পরিবর্তে দলীয় লোকজনকে বসানো হচ্ছে।

তিনি আরও বলেন, অভ্যুত্থানের আগে যেমন চাঁদাবাজি ছিল, এখনও তা বন্ধ হয়নি। এসব কর্মকাণ্ড চলতে থাকলে বিএনপির ভবিষ্যৎ রাজনীতি নিয়ে শঙ্কা তৈরি হবে।

সারজিস দাবি করেন, জাতীয় নির্বাচনে বিএনপি ভোট পেলেও এখন অনেক মানুষ তাদের ওপর হতাশ। তিনি বলেন, মানুষ মনে করছে বিএনপি তাদের সঙ্গে প্রতারণা করেছে এবং সেই অভিজ্ঞতা মাথায় রেখে স্থানীয় নির্বাচনে ভোট দিতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব এ বি এম গাজী সালাউদ্দিন আহমেদ, এসএম সাইফ মোস্তাফিজসহ কেন্দ্রীয় নেতারা।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ১১:০৫:২৮ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
৩৪ Time View