০৫:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আসাদগেটে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল
রাজধানীর মোহাম্মদপুরের আসাদগেট এলাকায় ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
রোববার সকালে আসাদগেট-মিরপুর সড়কের মোহাম্মদপুর অংশে এ মিছিল অনুষ্ঠিত হয়। স্থানীয়দের দাবি, মিছিলে অর্ধশতাধিক নেতাকর্মী অংশ নেন।
জানা গেছে, সকাল ৮টার দিকে আসাদগেটের আড়ংয়ের সামনে থেকে ব্যানার নিয়ে মিছিল শুরু হয়। পরে আশপাশের বিভিন্ন এলাকা থেকে আরও নেতাকর্মী এসে যোগ দেন। মিছিলটি মিরপুর রোড হয়ে আবার আসাদগেট এলাকায় গিয়ে শেষ হয়।
মোহাম্মদপুর থানার ওসি মেসবাহউদ্দিন বলেন, হঠাৎ করেই নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করে দ্রুত সরে পড়ে। ঘটনাস্থল থেকে কাউকে আটক করা যায়নি।


























