০৬:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যৌথ নদী কমিশনে পদায়ন নিয়ে নিয়ম লঙ্ঘনের অভিযোগ

যৌথ নদী কমিশনের (জেআরসি) সদস্য পদে তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার কাদিরের পদায়ন নিয়ে একাধিক নিয়ম লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এ নিয়ে পানি উন্নয়ন বোর্ডের ভেতরে অসন্তোষও দেখা দিয়েছে।

অভিযোগ রয়েছে, এই পদায়নে অতিরিক্ত মহাপরিচালক, প্রধান প্রকৌশলী ও অতিরিক্ত প্রধান প্রকৌশলীসহ অন্তত ২৩ জন জ্যেষ্ঠ কর্মকর্তাকে ডিঙিয়ে আনোয়ার কাদিরকে নিয়োগ দেওয়া হয়েছে।

তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৩ জুন প্রকাশিত জেআরসির নিয়োগ বিধিতে সদস্য পদে যুগ্ম সচিব, প্রধান প্রকৌশলী বা অতিরিক্ত প্রধান প্রকৌশলী পদমর্যাদার কর্মকর্তাকে নিয়োগ দেওয়ার কথা বলা হয়। কিন্তু সেই বিধি অনুসরণ না করেই আনোয়ার কাদিরকে পদায়ন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ নিয়ে জেআরসির ভেতরেও অস্বস্তির সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, আগে নির্বাহী প্রকৌশলী হিসেবে কর্মরত থাকা আনোয়ার কাদির এখন তার সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তাদের সিনিয়র হিসেবে দায়িত্ব পেয়েছেন।

পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হওয়া, তিস্তা ও ফেনী চুক্তি এবং কুশিয়ারা নদী ইস্যুর মতো গুরুত্বপূর্ণ বিষয় সামনে থাকায় জেআরসিতে অভিজ্ঞ নেতৃত্ব প্রয়োজন।

পাউবোর এক অতিরিক্ত মহাপরিচালক জানান, দ্বিতীয় ও তৃতীয় গ্রেডের সংস্থা প্রধান নিয়োগে প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রীর অনুমোদন প্রয়োজন হলেও এই পদায়নে তা অনুসরণ করা হয়নি।

তবে সব অভিযোগ অস্বীকার করেছেন আনোয়ার কাদির। তিনি বলেন, কোনো তদবির করে তিনি এই পদে আসেননি। পানিসম্পদ মন্ত্রণালয় থেকে বদলির পর বিষয়টি তিনি জানতে পারেন।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ১২:০৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
৩৯ Time View