০৫:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার গাজীপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার গাজীপুর সফরে যাচ্ছেন। তার এ সফরকে ঘিরে জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দলীয় ও সরকারিভাবে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।

সফরের মূল আকর্ষণ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ-২০২৬। বুধবার সকালে সফিপুর আনসার একাডেমিতে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী এবং বাহিনীর সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন।

গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া জানান, আনসার একাডেমির অনুষ্ঠান শেষে বিকালে প্রধানমন্ত্রী গাছা এলাকায় ‘জাতীয় দুর্যোগ ও প্রশিক্ষণ ইনস্টিটিউট’ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

তিনি বলেন, দুর্যোগ মোকাবিলা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এ ধরনের বিশেষায়িত ভবন বাংলাদেশে এই প্রথম। এটি দেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশিক্ষণের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে।

জেলা প্রশাসক আরও বলেন, গাজীপুরের সঙ্গে তারেক রহমানের শৈশব ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় স্মৃতি জড়িয়ে আছে। ১৯৭৮ সালের ১৮ ডিসেম্বর জিয়াউর রহমান প্রশাসনিক বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে গাজীপুরকে ঢাকা জেলা থেকে আলাদা করে নতুন মহকুমা হিসেবে ঘোষণা করেছিলেন এবং নিজে উপস্থিত থেকে মহকুমা ভবনের উদ্বোধন করেছিলেন।

এই ঐতিহাসিক স্মৃতির কারণে গাজীপুরের মানুষের হৃদয়ে জিয়া পরিবারের প্রতি বিশেষ আবেগ ও কৃতজ্ঞতা রয়েছে। তাই প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ দেখা গেছে।

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে গাছা ও সফিপুরসহ পুরো গাজীপুর মহানগরী সাজানো হয়েছে নান্দনিক সাজে। নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার এবং সাধারণ সম্পাদক ও গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মনজুরুল করিম রনি দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রস্তুতি সভা করেছেন। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে দলের পক্ষ থেকেও ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ০৩:০৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
৩৩ Time View