‘গৃহবধূ থেকে রাষ্ট্রনায়ক হয়ে ওঠা আমাকে রাজনীতিতে আসতে উদ্বুদ্ধ করেছে’
নিজস্ব প্রতিবেদক | ঢাকা
প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখেই রাজনীতিতে আসতে উদ্বুদ্ধ হয়েছিলেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, একসময় রাজনীতিবিমুখ থাকলেও বেগম জিয়ার নেতৃত্ব, রাষ্ট্র পরিচালনার দক্ষতা ও ব্যক্তিত্ব তাকে রাজনীতিতে আসতে অনুপ্রাণিত করেছে।
শুক্রবার (২২ মে) বেগম খালেদা জিয়ার স্মরণে প্রকাশিত ‘দেশনেত্রী’ শীর্ষক স্মৃতি বর্ষপঞ্জির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
“বেগম জিয়াকে দেখেই রাজনীতিতে এসেছি”
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন,
“মেজর জিয়াকে স্বাধীনতার ঘোষণায় উদ্বুদ্ধ করেছিলেন বেগম জিয়া। যদিও আমি রাজনীতিবিমুখ ছিলাম, কিন্তু রাজনীতিতে এসেছি বেগম খালেদা জিয়াকে দেখেই।”
তিনি আরও বলেন, বেগম জিয়ার রাষ্ট্র পরিচালনার দক্ষতা ও সাধারণ গৃহবধূ থেকে একজন সফল রাষ্ট্রনায়ক হয়ে ওঠার যাত্রা তাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে।
রাষ্ট্র পরিচালনায় দক্ষতার প্রশংসা
স্পিকার বলেন,
“বেগম জিয়ার রাষ্ট্র পরিচালনার দক্ষতা, গৃহবধূ থেকে রাষ্ট্র পরিচালনার ক্ষমতা আমাকে উদ্বুদ্ধ করেছে রাজনীতিতে আসতে।”
তিনি উল্লেখ করেন, বেগম খালেদা জিয়া ছিলেন অত্যন্ত স্বল্পভাষী এবং কখনও কারও বিরুদ্ধে বিরূপ মন্তব্য করতেন না।
“সাধারণ মানুষের নেতা ছিলেন বেগম জিয়া”
অনুষ্ঠানে বক্তৃতাকালে স্পিকার আরও বলেন,
“তিনি যে সাধারণ মানুষের নেতা ছিলেন, এটা তার মৃত্যুর পর দেশের আপামর মানুষ তার চলে যাওয়ায় ব্যথিত হয়েছে—সেখান থেকেই আরও বেশি বুঝতে পেরেছি।”
অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিত্ব, বিএনপির নেতাকর্মী, বিশিষ্টজন ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।





















