০৬:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মহাসড়কে বিএনপি নেতাকর্মীদের অবস্থান

নিজস্ব প্রতিবেদক | গাজীপুর

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে স্বাগত জানাতে গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে অবস্থান নিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (২৩ মে) সকাল থেকেই শ্রীপুর পৌরসভার ১ নম্বর সিএন্ডবি বাজার এলাকায় তিন শতাধিক নেতাকর্মী জড়ো হন।

ব্যানার-ফেস্টুন নিয়ে স্লোগান

সরেজমিনে দেখা যায়, শ্রীপুর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার ব্যাপারীর নেতৃত্বে নেতাকর্মীরা মহাসড়কের পাশে অবস্থান নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

এ সময় তাদের হাতে দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন দেখা যায়।

“তারেক রহমানকে এক নজর দেখতে এসেছি”

শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব অ্যাডভোকেট রাজীবুল আলম ব্যাপারী বলেন,

“প্রধানমন্ত্রী তারেক রহমানকে এক নজর দেখার জন্য এবং স্বাগত জানাতে সকাল থেকেই মহাসড়কের পাশে অবস্থান নিয়েছি। এখনও বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা আসছেন।”

“তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে”

শ্রীপুর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার ব্যাপারী বলেন,

“তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। ইতোমধ্যে প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড ও কৃষকদের কৃষি কার্ড দিয়ে সাধারণ মানুষের মনে স্থান করে নিয়েছেন।”

এমপি বাচ্চুর শুভেচ্ছা

এ সময় গাজীপুর-৩ (শ্রীপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুও উপস্থিত নেতাকর্মীদের শুভেচ্ছা জানান।

উপস্থিত ছিলেন যারা

এ সময় আরও উপস্থিত ছিলেন—

  • শ্রীপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক মামুন আকন
  • উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য শরিফুল ইসলাম
  • গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আরাফাত ব্যাপারী
  • ছাত্রদল নেতা রিফাত ব্যাপারীসহ বিএনপি, যুবদল, শ্রমিকদল, কৃষকদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ০১:০০:১৯ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
৬১ Time View