০৫:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারের ১০০ দিন পূর্তি: আজ বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক | ঢাকা বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের ১০০ দিন পূর্তি উপলক্ষে এক বিশেষ সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।
আজ সোমবার (২৫ মে) বিকেল ৩টায় রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী’ হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
উপস্থিত থাকবেন যাঁরা
সরকারের গত ১০০ দিনের কার্যক্রম, অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরতে আয়োজিত এই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন:
- প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন
- অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন
- প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের অন্যান্য সদস্যবৃন্দ
Tag :
পিএমও প্রধানমন্ত্রীর কার্যালয় বাংলাদেশ রাজনীতি বাংলাদেশ সরকার মাহদী আমিন সংবাদ সম্মেলন সরকারের ১০০ দিন পূর্তি





















