০৫:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের বিচারবিভাগ সবচেয়ে স্বাধীন, সরকারই বেশি মামলায় হারে: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | ঝিনাইদহ

বাংলাদেশের বিচারবিভাগ সম্পূর্ণ স্বাধীন এবং দেশের বেশিরভাগ মামলায় সরকারই হারে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।

মঙ্গলবার সকালে ঝিনাইদহের শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

‘সরকারের হাতে বিচারপতিদের কোনো নিয়ন্ত্রণ নেই’

দেশের বিচারব্যবস্থার স্বাধীনতার কথা তুলে ধরে আইনমন্ত্রী বলেন, “বাংলাদেশের বিচারবিভাগ যতটা স্বাধীন, এত স্বাধীনতা অন্য কোথাও খুব কমই উপভোগ করা হয়। সুপ্রিম কোর্টের বিচারকরা সাংবিধানিকভাবে এতটাই স্বাধীন যে তাদের পোস্টিং বা ডিসিপ্লিন—কোনো কিছুই সরকারের হাতে নেই।”

অতীতের বিচারব্যবস্থার সমালোচনা করে তিনি আরও বলেন, “সেই স্বাধীনতার অন্য রূপও আমরা দেখেছি। সেখানে আমরা দেখেছি ‘শপথবদ্ধ রাজনীতিবিদ’ হতে। সেই স্বাধীনতা আমাদের দেশের নাগরিক অধিকার রক্ষা করতে ব্যর্থ হয়েছে।”

‘সবচেয়ে বেশি মামলায় হারে সরকার’

বিচারকদের প্রজ্ঞা ও রায়ের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, “আমাদের দেশের জজ সাহেবরা নিজেদের বুদ্ধি, বিবেক, প্রজ্ঞা ও যুক্তি দিয়ে যে রায় দেন, তাতে সরকারের কিছুই করার থাকে না। আপনাদের মাথায় রাখতে হবে, বাংলাদেশের সবচেয়ে বেশি মামলার পক্ষই হচ্ছে সরকার, আর সবচেয়ে বেশি হেরেছেও সরকার।”

তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, “সরকার যদি এত মামলায় হারতে পারে, তাহলে তো বলতে পারতেন সরকার তার সব মামলায় জিতে যাচ্ছে। স্টাডি করে দেখেন, সরকারের বিরুদ্ধেই বেশি রায় দেওয়া হয়।”

মামলাজট ও রামিসা হত্যা মামলা

আদালতে মামলার দীর্ঘসূত্রতার কারণ সম্পর্কে মন্ত্রী জানান, দেশে বর্তমানে ৪৫ লাখ মামলা বিচারাধীন রয়েছে। জজ ও আইনজীবীর সংখ্যা তুলনামূলক কম হওয়ার কারণেই এই দীর্ঘসূত্রতা বা মামলাজট সৃষ্টি হচ্ছে।

এ সময় তিনি আলোচিত রামিসা হত্যা মামলার প্রসঙ্গ টেনে বলেন, এই স্পর্শকাতর হত্যাকাণ্ডের যেন ন্যায়বিচার নিশ্চিত হয়, সেদিকেও গভীরভাবে খেয়াল রাখতে হবে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ১২:৩১:৩১ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
৫৮ Time View