০৫:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারের মূল লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তর করা: সমাজকল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | দিনাজপুর সমাজে ভালো মানুষের সংখ্যা বাড়লে অন্যায়-অপরাধ কমে আসবে এবং একটি মানবিক বাংলাদেশ গড়ে উঠবে। ভালো মানুষ তৈরির পাশাপাশি শিক্ষার মাধ্যমে দেশের প্রতিটি ছেলেমেয়েকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. জাহিদ হোসেন।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দুস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বিশেষ অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দক্ষ জনশক্তি ও মানবিক বাংলাদেশ গঠন

বর্তমান সরকারের ভিশন ও পরিকল্পনার কথা তুলে ধরে সমাজকল্যাণমন্ত্রী বলেন, “আমাদের মূল লক্ষ্য দেশের বিশাল জনগোষ্ঠীকে জনসম্পদে রূপান্তর করা। সমাজে যদি ভালো মানুষের সংখ্যা বাড়ে এবং তারা যদি নেতৃত্বে থাকে, তাহলে সমাজে অন্যায় অনেক কমে যাবে। এর মাধ্যমেই গড়ে উঠবে একটি মানবিক বাংলাদেশ।”

শিক্ষার মাধ্যমে দক্ষতা অর্জনের তাগিদ

শিক্ষার্থীদের উদ্দেশ্য করে মন্ত্রী ডা. জাহিদ হোসেন বলেন, “একজন ভালো মানুষের যদি পর্যাপ্ত জ্ঞান ও দক্ষতা থাকে, তাহলে তার জীবনের কোনো পর্যায়েই আটকে থাকার কথা নয়। আমরা দেশে ভালো মানুষ চাই, পাশাপাশি মানসম্মত শিক্ষাও চাই। এই শিক্ষার মাধ্যমেই আমরা প্রতিটি ছেলেমেয়েকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে চাই।”

অনুষ্ঠানে ঘোড়াঘাট উপজেলার বিভিন্ন এলাকার দুস্থ, অসহায়, অসুস্থ ব্যক্তি এবং দরিদ্র ও মেধাবী প্রতিবন্ধী শিক্ষার্থীদের হাতে সরকারের বিশেষ অনুদানের চেক তুলে দেওয়া হয়। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ১২:২২:৫১ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
৫২ Time View