০৫:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার মধ্যে রাখার চেষ্টা করছি, অর্থনীতি ঠিক করতে সময় দিন: অর্থমন্ত্রী

বেঙ্গল আই ডেস্ক | চট্টগ্রাম

দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। একই সঙ্গে তিনি দেশের ভঙ্গুর অর্থনীতিকে সঠিক ধারায় ফিরিয়ে আনতে দেশবাসীর কাছে কিছুটা সময় চেয়েছেন।

বৃহস্পতিবার (২৮ মে) সকালে চট্টগ্রামের কাট্টলী দারুচ্ছালাম জামে মসজিদে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

‘অর্থনীতির সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাতে হবে’

দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রসঙ্গ টেনে অর্থমন্ত্রী বলেন, “শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করলেই হবে না, সেই প্রবৃদ্ধির সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। বাংলাদেশের অর্থনীতির সুফল যেন সাধারণ মানুষ পায়, তা নিশ্চিত করতে আমরা কাজ করছি।”

তিনি জানান, বিগত সময়ের ভঙ্গুর অর্থনীতিকে সঠিক জায়গায় নিতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে কিছুটা সময়ের প্রয়োজন।

বাজার পরিস্থিতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ

কোরবানির ঈদের বাজার পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “এবারের কোরবানির ঈদে বাজার পরিস্থিতি অন্যান্য বছরের তুলনায় অনেক ভালো ও সহনীয় ছিল। সাধারণত কোরবানির ঈদে দ্রব্যমূল্য বেড়ে যাওয়ার একটা প্রবণতা থাকে। তবে এবার উল্টো কমেছে। আমরা এই ধারা অব্যাহত রাখতে চাই এবং দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার চেষ্টা করছি।”

জনগণের প্রতি অর্থমন্ত্রীর আহ্বান

একটি কল্যাণকর রাষ্ট্র গঠনের প্রত্যয় ব্যক্ত করে জনগণের উদ্দেশে অর্থমন্ত্রী বলেন, “অর্থনীতিকে সঠিক জায়গায় নিতে আমাদের একটু সময় দিন। আমরা নির্বাচিত সরকার এবং আমরা জনগণের কাছেই দায়বদ্ধ। আমরা একটি জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনের দিকে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি।”

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ১০:১৯:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬
৮৪২ Time View