০৫:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভেদাভেদ ভুলে দেশের ও জনগণের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের

বেঙ্গল আই ডেস্ক | ঠাকুরগাঁও সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে ভেদাভেদ ভুলে দেশের, জনগণের ও মুসলমানদের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২৮ মে) সকালে ঠাকুরগাঁও বড় মাঠে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষে তিনি এ আহ্বান জানান। নামাজ শেষে তিনি স্থানীয় মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

কোরবানি ত্যাগের মহিমা ও সত্যাগ্রহ

ঈদুল আজহা ও কোরবানির প্রকৃত তাৎপর্য তুলে ধরে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, “আমরা আজ বড় মাঠে একসঙ্গে নামাজ পড়েছি। দেশের মানুষ ও সারা বিশ্বের মুসলমানরা আজকে ঈদুল আজহা পালন করছেন। কোরবানি কোনো হত্যা নয়, এটি সত্যাগ্রহ ও সত্যের এক অনন্য উদাহরণ। ত্যাগের মধ্য দিয়ে মহান আল্লাহর নৈকট্য লাভের একটি ইবাদত এটি। আমরা সবাই নিষ্ঠার সঙ্গে এই ইবাদত পালন করি।”

ঐক্যের ডাক ও বিশ্বশান্তি কামনা

দেশবাসী ও মুসলিম উম্মাহর প্রতি ঐক্যের ডাক দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আজকের এই পবিত্র দিনে দেশের মানুষের কাছে আমার আবেদন—আসুন, আমরা সবাই সব ধরনের ভেদাভেদ ভুলে দেশের স্বার্থে, মুসলমান ও জনগণের স্বার্থে ঐক্যবদ্ধ হই।”

পাশাপাশি বিশ্বশান্তি কামনা করে তিনি আরও বলেন, “বিশ্বের সব মুসলমান যেন ভালো থাকেন, শান্তিতে থাকেন এবং যুদ্ধবিগ্রহের মধ্য দিয়ে যাতে আর কারও ক্ষতি না হয়, মহান আল্লাহর কাছে সেই দোয়া করি।”

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ১০:৫৬:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬
৭৫ Time View