০৫:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

বেঙ্গল আই ডেস্ক | ঢাকা

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে পররাষ্ট্রমন্ত্রীকে এই উষ্ণ অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর ফেসবুক বার্তা

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান লেখেন:

“আমাদের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় অনেক অভিনন্দন। এই অর্জন বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের ক্রমবর্ধমান অবদান ও বিশ্বাসযোগ্যতাকে প্রতিফলিত করে। আমরা বিশ্বাস করি, সে গর্বের সাথে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে এবং বহুপাক্ষিক যৌথ চ্যালেঞ্জ মোকাবিলায় যোগাযোগ, সংলাপ ও সহযোগিতা বৃদ্ধি করবে। আমরা তার এই নতুন দায়িত্বের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি।”

৯৯ ভোটে ঐতিহাসিক বিজয়

উল্লেখ্য, বিশ্বমঞ্চে বাংলাদেশের এই অনন্য অর্জনের পথে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভোটাভুটিতে ৯৯ ভোট পেয়ে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এই বিজয়ের মধ্য দিয়ে বহির্বিশ্বে এবং আন্তর্জাতিক কূটনীতিতে বাংলাদেশের মর্যাদা আরও এক ধাপ উন্নীত হলো।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ১১:১৩:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
৬৬ Time View