গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেছেন ডা. শফিকুর রহমান: রাশেদ খান
বেঙ্গল আই ডেস্ক | রাজনীতি
গণঅভ্যুত্থানের মূল চেতনার সঙ্গে সর্বপ্রথম বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বেইমানি করেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
শনিবার (৮ আগস্ট) সকালে ঝিনাইদহের নিজের গ্রামের ঐতিহ্যবাহী মুরারীদহ মিয়ার দালান পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমানকে নিয়ে যা বললেন রাশেদ খান
পরিদর্শনকালে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে রাশেদ খান বলেন, গণঅভ্যুত্থানের মূল চেতনার সঙ্গে প্রথম বেইমানি করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
নাহিদ ইসলাম প্রসঙ্গে মন্তব্য
নাহিদ ইসলামের ভূমিকা প্রসঙ্গে রাশেদ খান বলেন, গণঅভ্যুত্থান পর্যন্ত নাহিদ ইসলাম সঠিক পথেই ছিলেন। কিন্তু তিনি যখন জামায়াতে ইসলামীর ফাঁদে পা দিয়েছেন, তখন থেকেই বিপথগামী হয়েছেন।
এ সময় ঝিনাইদহ জেলা বিএনপি ও কালীগঞ্জ উপজেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





















