০৬:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চার দিনের সফরে সিঙ্গাপুর গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বেঙ্গল আই ডেস্ক | জাতীয় ও আন্তর্জাতিক

চার দিনের সরকারি সফরে সিঙ্গাপুর গিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর এটি তার মন্ত্রিসভার কোনো সদস্যের প্রথম সরকারি সিঙ্গাপুর সফর।

রোববার (৯ আগস্ট) সকালে ঢাকা ত্যাগ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আগামী ১২ আগস্ট পর্যন্ত তিনি সিঙ্গাপুরে অবস্থান করবেন।

সিঙ্গাপুরের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক

সফরকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলকারনিয়ান বিন আবদুল রহিম এবং জনশক্তিবিষয়ক প্রতিমন্ত্রী দিনেশ ভাসু দাশের সঙ্গে বৈঠক করবেন।

বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

বন্দর ও বর্জ্য থেকে বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন

সফরকালে শামা ওবায়েদ ইসলাম সিঙ্গাপুরের শীর্ষস্থানীয় বন্দর ব্যবস্থাপনা প্রতিষ্ঠান পিএসএ ইন্টারন্যাশনাল এবং দেশটির অন্যতম আধুনিক বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র টুয়াস ওয়ান পরিদর্শন করবেন।

এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম ও ব্যবস্থাপনা সম্পর্কে তিনি ধারণা নেবেন।

প্রবাসী বাংলাদেশিদের সম্মাননা অনুষ্ঠানে যোগ দেবেন

সিঙ্গাপুরে প্রায় দেড় লাখ বাংলাদেশি নাগরিক বসবাস করেন। তারা নিয়মিত বৈদেশিক মুদ্রা দেশে পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

প্রবাসী বাংলাদেশিদের এই অবদানের স্বীকৃতি হিসেবে দৈনিক বণিক বার্তা সিঙ্গাপুরে ‘রেমিট্যান্স সম্মাননা ২০২৬’ অনুষ্ঠানের আয়োজন করবে। সেখানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

বাংলাদেশ-সিঙ্গাপুর সম্পর্কে নতুন গতি প্রত্যাশা

নতুন সরকারের পক্ষ থেকে সিঙ্গাপুরে এটি প্রথম উচ্চপর্যায়ের সরকারি সফর। এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও সিঙ্গাপুরের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার ও নতুন গতি লাভ করবে বলে আশা করা হচ্ছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ০১:০০:২৬ অপরাহ্ন, রবিবার, ৯ আগস্ট ২০২৬
৩৭২ Time View