০৬:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

বেঙ্গল আই ডেস্ক | জাতীয় ও রাজনীতি

চট্টগ্রামের হাটহাজারীতে হেফাজতে ইসলামের প্রয়াত আমির আল্লামা শাহ আহমদ শফীর (রহ.) কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (৯ আগস্ট) বিকেল ৫টা ৫০ মিনিটে হাটহাজারীর আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদরাসা প্রাঙ্গণে পৌঁছে আল্লামা শাহ আহমদ শফীর (রহ.) কবরে ফাতেহা পাঠ ও জিয়ারত করেন প্রধানমন্ত্রী।

কবর জিয়ারতের সময় যারা উপস্থিত ছিলেন

এ সময় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা খলিল আহমেদ কুরেশী।

আলেমদের সঙ্গে কুশল বিনিময়

কবর জিয়ারত শেষে মাদ্রাসার অধ্যক্ষ প্রধানমন্ত্রীকে মাদ্রাসার দ্বিতীয় তলায় নিয়ে যান। সেখানে আলেমদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী।

মাদ্রাসা থেকে বিদায় নেওয়ার সময় মাঠে উপস্থিত শিক্ষার্থীদের সঙ্গেও হাত মিলিয়ে কুশল বিনিময় করেন তিনি।

আল্লামা শাহ আহমদ শফীর পরিচিতি

আল্লামা শাহ আহমদ শফী ২০২০ সালের ১৮ সেপ্টেম্বর মারা যান। তিনি দেশের কওমি অঙ্গনের একজন শীর্ষস্থানীয় আলেম ও মরুব্বী ছিলেন। প্রায় সাড়ে তিন দশক তিনি আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলামের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমির হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ইসলাম, কওমি শিক্ষা এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় ইস্যুতে তার ভূমিকা দেশের ধর্মীয় অঙ্গনে ব্যাপকভাবে আলোচিত ছিল।

এর আগে মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ

আল্লামা শাহ আহমদ শফীর (রহ.) কবর জিয়ারতের আগে প্রধানমন্ত্রী হাটহাজারী থেকে সড়কপথে ফটিকছড়ির আল-জামায়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় যান। সেখানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ০৭:৪৫:০২ পূর্বাহ্ন, সোমবার, ১০ আগস্ট ২০২৬
৫৩ Time View