০৫:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসি ও সমমানের ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

বেঙ্গল আই ডেস্ক | শিক্ষা

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হবে আজ সোমবার। সকাল ১০টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ফল ঘোষণা করবেন।

এরপর শিক্ষার্থীরা মোবাইল ফোনের এসএমএসসহ তিনটি মাধ্যমে ফলাফল জানতে পারবেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে ফলাফল শিক্ষার্থীদের কাছে পৌঁছাতে আরও কিছুটা সময় লাগতে পারে।

যেভাবে জানা যাবে ফলাফল

নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে পরীক্ষার্থী ও অভিভাবকরা ফলাফল জানতে পারবেন।

শিক্ষা বোর্ডগুলোর কমন ওয়েবসাইট eduboardresults.gov.bd এবং educationboardresults.gov.bd-এর মাধ্যমে শিক্ষার্থীর রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল দেখা যাবে। পাশাপাশি শিক্ষার্থী যে শিক্ষা বোর্ড থেকে পরীক্ষা দিয়েছে, সেই বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমেও ফলাফল জানা যাবে।

এসএমএসে ফল দেখার নিয়ম

যেকোনো মোবাইল নম্বর থেকে পরীক্ষার্থীরা ১৬১৪০ অথবা ১৬২২২ নম্বরে এসএমএস করে ফলাফল সংগ্রহ করতে পারবেন।

এসএমএসের মাধ্যমে ফল জানতে লিখতে হবে:

SSC <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> 2026

উদাহরণ:

SSC Dha 123456 2026

এরপর মেসেজটি ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।

ফল পাওয়া যাবে না যেসব জায়গায়

শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড ও সংবাদপত্র অফিসে কোনো ফলাফল পাওয়া যাবে না বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

ফল পুনঃনিরীক্ষণের সুযোগ

এসএসসির ফল খারাপ হলে বা প্রকাশিত ফলাফলে অসন্তুষ্ট হলে পুনঃনিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জের আবেদন করা যাবে। এ জন্য অনলাইনের মাধ্যমে আবেদন নেওয়া হবে ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত।

এবার পরীক্ষা শুরু ও শেষের সময়সূচি

এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার লিখিত অংশ শেষ হয় ২৪ মে।

সাধারণত এসএসসি ও সমমান পরীক্ষার ফল লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে প্রকাশ করা হয়। সে হিসেবে গত ২০ জুলাই ফল প্রকাশের কথা ছিল। তবে নির্ধারিত সময়ের প্রায় তিন সপ্তাহ পর এবার এসএসসি ও সমমানের ফল প্রকাশ হতে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ০৭:১৮:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ আগস্ট ২০২৬
৫৭ Time View